বড় ধাক্কা খেল সিরাম ইনস্টিটিউট, অনুমতি পেল না শিশুদের টিকাকরণে - The News Lion

বড় ধাক্কা খেল সিরাম ইনস্টিটিউট, অনুমতি পেল না শিশুদের টিকাকরণে

 


দি নিউজ লায়ন;   করোনার তৃতীয় ঢেউর আশঙ্কা মাথায় রেখে শিশুদের দেহে টিকাকরণের ট্রায়াল শুরু হয়। কিন্তু  ২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য সিরাম ইনস্টিটিউট কোভাভ্যাক্স টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার (DCGI) বিশেষজ্ঞ কমিটি।   


ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি হচ্ছে। সেই কোভোভ্যাক্স টিকা ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চেয়ে কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছিল সেরাম। 


যেহেতু এখনও কোনও দেশ কোভাভ্যাক্স টিকাকে মান্যতা দেয়নি, সেই কারণ দেখিয়ে ভারতে শিশু, কিশোর ও তরুণদের উপর এই টিকার প্রয়োগের অনুমতি দেওয়া হচ্ছে না। ট্রায়ালের পরিকল্পনা অনুযায়ী, ২১ দিনের ব্যবধানে শিশুদের দুটি ডোজ দেওয়ার ছ’ মাস পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু কেন্দ্রের অনুমতি না পাওয়ায় সেই ট্রায়াল বন্ধ থাকছে আপাতত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.